ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২১, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৯, ২৭ নভেম্বর ২০২৬

ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশের মাংসের চাহিদা পূরণে খামারিদের প্রণোদনা দেয়া হচ্ছে। ভবিষ্যতে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ২৪ লাখ মানুষ। এ খাতের উন্নয়নে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক, পাহাড়ি ও চরাঞ্চলের মানুষ।’

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য এ র‍্যালি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে শেষ হয় পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে। এতে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা, খামারি ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন