পাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ: ১১:৪১, ৭ অক্টোবর ২০২৬
ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে পাবিপ্রবি থেকে মনোনীত শিক্ষার্থীরা হলেন—গণিত বিভাগের আফরীন আক্তার প্রিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এসএম হাসনাত জামিল, অর্থনীতি বিভাগের মো. তাসিরুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মৌসুমী আক্তার।
২০২০ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন গণিত বিভাগের মোসা. উম্মে মাহমুদা মায়া, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মারুফ হোসাইন এবং অর্থনীতি বিভাগের জান্নাতুল মাওয়া।
এ ছাড়া ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত শিক্ষার্থীরা হলেন—ফার্মেসি বিভাগের মোসা. প্রিয়াংকা সুলতানা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়াহিদা আহমেদ, বাংলা বিভাগের ডলি সুলতানা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের হাসিবুল ইসলাম।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করে আসছে।