দেবদাস বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ০০:২৬, ৯ অক্টোবর ২০২৬
সাম্প্রতিককালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ডেঙ্গু রোগের সংক্রামক এসিড মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে ভয়ে দিন কাটছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের মেস ও কটেজে অবস্থানরত শিক্ষার্থীদের।
এ বিষয়ে শিক্ষার্থীদের পাশে মশা নিধন কর্মসূচি নিয়ে এগিয়ে আসেন চাকসুর এজিএস আইবুবুর রহমান তৌফিক।বিশেষ করে শাহ আমানত ও শাহজালাল হলের সম্মুখ এলাকার কটেজ এবং সোহরাওয়ার্দী হলের পেছনের এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করে ফতেহপুর ইউনিয়ন পরিষদ।
অভিযানে নেতৃত্ব দেওয়া চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে কটেজগুলো ঘনবসতিপূর্ণ ও গিঞ্জি পরিবেশে হওয়ায় সেখানে ডেঙ্গুর ঝুঁকি তুলনামূলক বেশি। তাই সেখানে অভিযান চালানো হয়েছে। সামনেও এ কার্যক্রম চলমান রাখা হবে।”
পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে বিশেষভাবে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।