প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ জন

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১২:০৩, ৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ জন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১৪ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

কমিশনের তালিকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত শিক্ষার্থীরা হলেন - নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের মনীষা হাজং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সন্দীপ দেবনাথ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উম্মে সালমা তমা, অর্থনীতি বিভাগের জারমিনা রহমান। 

২০২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা হলেন - সংগীত বিভাগের নিশাত নিগার নিশি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাজমুল করিম রেজা, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের অন্তু দে, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের মো. মইনুল আলম, আইন ও বিচার বিভাগের তানিয়া আক্তার। 

২০২১ শিক্ষাবর্ষের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সৈয়দা তাসনিম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মিতু আক্তার, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নাবিলা আক্তার মিম, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের মো. আতিউর রহমান, চারুকলা বিভাগের অন্তর পাল।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় তাদের উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করে আসছে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন