নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৬, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফল প্রকাশের মধ্য দিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল পাওয়া যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) ডাউনলোড করতে পারবে। পাশাপাশি পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।