এইচএসসি ফলাফল: পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪২, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি ফলাফল: পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েদের পেছনে ফেলেছেন ছেলেরা। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছেলেদের তুলনায় ৮ দশমিক ৫৬ শতাংশ এগিয়ে রয়েছেন মেয়েরা।

তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন ছাত্ররা। এবার সারা দেশে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। বিপরীতে ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ৭২১ জন।

এ হিসাবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় ছাত্রীদের চেয়ে ৬৪২ জন বেশি ছাত্র রয়েছেন।

অর্থাৎ এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছেন ছেলেরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন