এইচএসসি ও সমমান: প্রায় ৬ লাখ শিক্ষার্থী ফেল

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ১১:৩৮, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৪১, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি ও সমমান: প্রায় ৬ লাখ শিক্ষার্থী ফেল

‎চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছে ৫ লাখ ৯৩ হাজার ১১৩ শিক্ষার্থী। ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি। গত বছরের চেয়ে এবার কোনো শিক্ষার্থী পাস করেননি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১। গতবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২।

‎‎এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২। গতবার এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এই হিসাবে এবার পাস কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

‎‎আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

‎‎আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও উর্ধ্বতন কর্মকর্তারা।

‎‎এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

‎‎এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তাদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন