বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:২৭, ১ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বই দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘চিরকুট’। মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ কুড়াচ্ছে সিনেমাটি।
এবার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নির্বাচনী তালিকায় জায়গা পাওয়ায় সিনেমাটির অর্জনে যুক্ত হলো নতুন মাত্রা।
অন্যদিকে, প্রেক্ষাগৃহেও চলছে ‘চিরকুট’-এর প্রদর্শনী। মুক্তির তৃতীয় সপ্তাহে সিনেমাটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে।
নব্বই দশকের স্মৃতি ও বিশ্ববিদ্যালয়জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির উৎসবের প্রদর্শনী ঘিরে এখন অপেক্ষায় নির্মাতা ও কলাকুশলীরা।