সাজেকে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে ইউএনও

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)

প্রকাশ: ২১:০৩, ১৯ অক্টোবর ২০২৬

সাজেকে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে ইউএনও

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঘাইহাট মন্দির ও মাচালং মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। আজ ১৯ অক্টোবর (সোমবার) তিনি সরেজমিনে উক্ত মন্দিরসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও আমেনা মারজান মন্দিরগুলোর সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা ও ধর্মীয় পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট পূজা ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, ওয়ার্ড সদস্যগণ (মেম্বার), পূজা ও মন্দির কমিটির স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উপস্থিতিতে মন্দিরসমূহের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন