প্রবাসীদের সম্পদ সুরক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ১১:৫৩, ১৩ অক্টোবর ২০২৬

প্রবাসীদের সম্পদ সুরক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের অর্থ-সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার, যা প্রবাসীদের যেকোনও ধরনের সংকটে কাজ করবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ এর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রম রফতানি করা। অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকরা শ্রমের মূল্য কম পাচ্ছে। এর অন্যতম কারণ অসাধু ব্যবসায়ীরা। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। আর এ জন্য সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছেন।

মন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য একটি বিশেষ আদালত গঠন করার পরিকল্পনা নিয়েছে সরকার। যে আদালতে প্রবাসীদের যেকোনও ধরনের সমস্যা, সংকট, প্রবাসীদের মামলা পরিচালনা হবে। শিগগিরই এটি আলোর মুখ দেখবে। এ ধরনের আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে আছে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন