নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৫৩, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৫৭, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার (১৪ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিকের রমনা বিভাগে ১৩২টি, লালবাগ বিভাগে ১৬৬টি, মতিঝিল বিভাগে ৪২৬টি, ওয়ারী বিভাগে ৪১৬টি, তেজগাঁও বিভাগে ১৭৬টি, মিরপুর বিভাগে ৩৫৬টি, উত্তরা বিভাগে ৪১৭টি এবং গুলশান বিভাগে ৮২১টি মামলা করা হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গুলশান বিভাগে সর্বোচ্চ ৮২১টি মামলা হয়েছে। অন্যদিকে রমনা বিভাগে সবচেয়ে কম ১৩২টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানায়, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ঢাকা মহানগরীতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে আইন প্রয়োগ নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।