জরুরী ব্যাতিত সরকারি সকল কেনাকাটা স্থগিত করলো সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৩৮, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:১২, ১৫ অক্টোবর ২০২৬

জরুরী ব্যাতিত সরকারি সকল কেনাকাটা স্থগিত করলো সরকার

নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি ক্রয় কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে চলমান বিভিন্ন কাজ, পণ্য ও সেবা সরবরাহসংক্রান্ত ক্রয় প্রক্রিয়াও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের ১৫ অক্টোবর ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা সংশোধন অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জাতীয় জরুরি বিবেচ্য বিষয়গুলোতে চলমান কাজ ও ক্রয় কার্যক্রম স্থগিত রাখতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের এ সিদ্ধান্তের ফলে নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি ক্রয় কার্যক্রমে কিছু টা জটিলতা তৈরি হয়েছে, তবে তা নতুন শিডিউল আসলেই স্বাভাবিক হয়ে যাবে। 

এখন সংশ্লিষ্ট মহলের নজর নতুন বিধিমালা ও রেট শিডিউল প্রকাশের দিকে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন