ঢাকা প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৪, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৪৫, ১৫ অক্টোবর ২০২৬
নবগঠিত কমিটিতে নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) মো. আবু তালেব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিচালক (আন্তর্জাতিক ডাক সার্ভিস) মোহাম্মদ ওমর ফারুক।
কমিটির সহসভাপতিরা হলেন— পারভীন বানু, অতিরিক্ত মহাপরিচালক (সরবরাহ ও পরিদর্শন); মৌসুমী রহমান, পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা; কবির আহমেদ, পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল, খুলনা; খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা); এবং শেখ সাইফুল ইসলাম, পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম।
যুগ্ম সম্পাদক-১ শরীফ লতীফ, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা এবং যুগ্ম সম্পাদক-২ সঞ্জিত চন্দ্র পণ্ডিত, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, সংযুক্ত ডাক অধিদপ্তর।
অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন— সাংগঠনিক সম্পাদক মো. মিরাজুল হক, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, খুলনা বিভাগ; কোষাধ্যক্ষ মো. আব্দুল হামিদ, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, ঢাকা নগরী উত্তর বিভাগ; দপ্তর সম্পাদক আতিয়া সুলতানা, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, ঢাকা বিভাগ; প্রচার সম্পাদক মো. রাকিব বিশ্বাস, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, রাজশাহী বিভাগ; এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. হাসানুজ্জামান, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, আরএমএস-ই বিভাগ, খুলনা।
নবগঠিত কমিটি ডাক বিভাগের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত সংহতি জোরদার, তাঁদের ন্যায্য স্বার্থ ও মর্যাদা সংরক্ষণ এবং সদস্যদের কল্যাণে কাজ করবে। পাশাপাশি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ডাকসেবা গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে।