জনি সাহা, লক্ষ্মীপুর
প্রকাশ: ১৭:৫২, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৫৬, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, যোগ্যতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বপ্নপূরণের সুযোগ সৃষ্টি করা জরুরি। শিক্ষাকে গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছে।
বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের উদ্যোগের কথা তুলে ধরে এ্যানি বলেন, তাঁর সময়ে লক্ষ্মীপুরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের আওতায় আসে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিক্ষার প্রসার, অবৈতনিক শিক্ষা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া আজ বেঁচে না থাকলেও তাঁদের সন্তান তারেক রহমান শিক্ষার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
জুলাই আন্দোলন ও রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের পরিবর্তনের আন্দোলনে অনেকে আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন এবং বহু পরিবার নিঃস্ব হয়েছে। এসব পরিবারের প্রতি শুধু সমবেদনা প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না; বরং তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করাও জরুরি। সরকার এ বিষয়েও গুরুত্ব দিচ্ছে।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী।
নবীনবরণ অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা জোগানোর একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়।