নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:০৭, ৬ নভেম্বর ২০২৬
এর আগে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে দুপুর সোয়া ১টার দিকে তাকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন আরিফুল হক চৌধুরীর দীর্ঘদিনের সহকর্মী ও সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তিনি সরকারি কাজে গিয়েছিলেন।
তিনি আরো বলেন, ‘তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিছু পরীক্ষার রিপোর্ট এসেছে, বাকি পরীক্ষাগুলো সন্ধ্যার পর হবে। সেগুলো দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছু পর্যালোচনার পর চিকিৎসকেরা যে পরামর্শ দেবেন, সে অনুযায়ী চিকিৎসা চলবে। স্বস্তির বিষয়, তিনি এখন কিছুটা সুস্থ আছেন।’
এদিকে শুক্রবার বিকেলে হাসপাতালে আরিফুল হক চৌধুরীকে দেখতে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
তারা হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গেও কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।