ভঙ্গুর অর্থনীতির মধ্যেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২২, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:২৪, ৬ নভেম্বর ২০২৬

ভঙ্গুর অর্থনীতির মধ্যেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একটি ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব গ্রহণ করেছিল বিএনপি। এরপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্টগুলো লাঘব করতে বিভিন্ন স্তরে দিনরাত কাজ করা হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড এ কারণে দিচ্ছি, যাতে মানুষের সক্ষমতা তৈরি হয়। এই সরকার উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের আয় বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে।

স্কাউটিং খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে মন্ত্রী বলেন, সমাজের তরুণরা যদি শিশুকাল থেকেই স্কাউটিং শিখে শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠে, তাহলেই তাদের জীবন স্বাভাবিকভাবে গড়ে উঠবে। সেই সঙ্গে সমাজের নানা অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদের রক্ষা করতে পারবে। তাই তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে স্কাউটিংয়ের বিকল্প নেই।

এ সময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক রফিকুল হক, রাষ্ট্রপতির এপিএস আব্দুল আউয়ালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন