মো:অনিক ইসলাম, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:২৩, ৭ নভেম্বর ২০২৬
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মদনগঞ্জগামী লেনে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিঝুমের মৃত্যু হয় এবং তাঁর সাথে থাকা বন্ধু ফারহান আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, নিঝুমের মাথা, গলা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক তথ্যমতে, নিহত নিঝুম অনার্সে পড়াশোনা করতেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁর জাপান যাওয়ার কথা ছিল এবং সেই উদ্দেশ্যে তিনি জাপানি ভাষাও শিখতে ছিলেন। কিন্তু স্বপ্ন পূরণের প্রস্তুতির মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।