নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১১, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ–সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মোয়াজ্জেম হোসেনকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে এপিবিএনে বদলি করা হয়েছে। একই সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার ডিআইজি সাজ্জাদুর রহমানকে পদায়ন করা হয়েছে সিআইডিতে। তার স্থলে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার আসিফুজ্জামান আকতার।
সিলেটের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ড্যান্ট করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত ডিআইজি নাজমুল হককে।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দিনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। এসবিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। একই কলেজে পদায়ন পেয়েছেন পুলিশ অধিদপ্তরে কর্মরত পুলিশ সুপার এ এইচ এম শাহাদাত হোসাইন।
পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার করা হয়েছে।
স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার করা হয়েছে। একই শাখার বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার করা হয়েছে। অন্যদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত পুলিশ সুপার রবিউল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন দুটিতে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
শীর্ষ সংবাদ: