শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক রতনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৮, ২৯ নভেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক রতনের মৃত্যু

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

জানা গেছে, কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত ৭ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন রোববার সকালে তার মৃত্যু হয়।

এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে তার নিজ পৈতৃক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি মরহুমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন