নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৩৭, ১০ অক্টোবর ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান ইউনিয়নের সদস্য ইব্রাহিম আল জারওয়ান এ তথ্য জানিয়েছেন।
আল জারওয়ানের বরাতে সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটের দিকে জ্যোতির্বিজ্ঞানের হিসাবে নতুন চাঁদের জন্ম হবে। রোববার সন্ধ্যায় নতুন চাঁদ খালি চোখে দেখা যেতে পারে।
আল জারওয়ান বলেন, চাঁদ দেখা গেলে ১২ অক্টোবর, সোমবার থেকে ইসলামি হিজরি ১৪৪৮ সনের জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে। এ মাস শুরু হলে রমজানের আগে আরও চারটি চান্দ্র মাস বাকি থাকবে।
জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হতে পারে। সে ক্ষেত্রে ঈদুল ফিতর ৯ মার্চ, মঙ্গলবার অথবা ১০ মার্চ, বুধবার হতে পারে।
তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক চাঁদ দেখার ঘোষণার ওপর।