নানা আয়োজনে সুন্দরগঞ্জে প্রাইম ইভানজেলিষ্টিক চার্চ ট্রাস্টে ইস্টার সানডে পালিত

জয়ন্ত সাহা যতন, স্টাফ রিপোর্টারঃ

প্রকাশ: ১৩:৩২, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৪৪, ১৫ জুলাই ২০২৫

নানা আয়োজনে সুন্দরগঞ্জে প্রাইম ইভানজেলিষ্টিক চার্চ ট্রাস্টে ইস্টার সানডে পালিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে পালিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। 

রোববার (২০ এপ্রিল) উপজেলার বামনডাঙ্গায় প্রাইম ইভানজেলিষ্টিক চার্চ ট্রাস্ট ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবসটি পালন করেন। 

পাপের বিরুদ্ধে জয় হিসেবে যিশুর পুনরুত্থান খ্রিস্টান সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। সকাল থেকেই ঐ চার্চে পবিত্র বাইবেল পাঠ, ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে যিশুর বিজয়বার্তা উদযাপন করছেন যীশু খ্রিস্টের অনুসারীরা। 

প্রাইম ইভানজেলিষ্টিক চার্চ ট্রাস্টের পালক পাস্টর নুরুল নওফেল বলেন, প্রায় দুই হাজার বছর আগে পুণ্য শুক্রবারে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এ ঘটনার তৃতীয় দিন রোববার মৃত্যুকে জয় করে জীবিত হয়ে ওঠেন তিনি। মানবজাতিকে পাপ থেকে মুক্ত করেন। যিশুখ্রিস্টের পুনরুত্থানের এই রোববারকেই ইস্টার সানডে বা পুনরুত্থান রোববার বলা হয়।

ইস্টার সানডে উপলক্ষে প্রাইম ইভানজেলিষ্টিক চার্চ ট্রাস্টে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল 

আলোচনা সভা, বাইবেল পাঠ, ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে যিশুর পুনরুত্থানকে উদযাপন করা।

এছাড়াও মানব জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় ঐ চার্চে।

খ্রিস্ট ধর্মালম্বীরা যীশুর পুনরুত্থানকে মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হিসেবে বর্ণনা করে বিষদ আলোচনা করেন।।

আরও পড়ুন