‎শতাধিক প্রতিষ্ঠানে ইবিএল কার্ডের ছাড়, ৭০ শতাংশ পর্যন্ত সুবিধা

সাদ্দাম হোসেন

প্রকাশ: ১৮:৫২, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‎শতাধিক প্রতিষ্ঠানে ইবিএল কার্ডের ছাড়, ৭০ শতাংশ পর্যন্ত সুবিধা

‎কার্ডের ব্যবহার বাড়াতে গ্রাহকদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবা খাতে বিশেষ ছাড় ও ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি-ইবিএল। ব্যাংকটির বর্তমান তথ্য অনুযায়ী, বিভিন্ন শপিং, রেস্টুরেন্ট, হোটেল-রিসোর্ট, স্বাস্থ্যসেবা, লাইফস্টাইল ও ট্রাভেল প্রতিষ্ঠানের সঙ্গে তাদের পার্টনারশিপ রয়েছে। তবে মোট পার্টনার প্রতিষ্ঠানের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করে ইবিএল তাদের সংখ্যা ‘শতাধিক’ হিসেবে উল্লেখ করেছে।

‎

‎ইবিএল-এর ‘রিটেইল এলায়েন্স’-এর আওতায় ইবিএল এডভান্টেজ সুবিধা সব ইবিএল কার্ডের জন্য প্রযোজ্য, যেখানে নির্দিষ্ট প্রিমিয়াম কার্ডধারীদের জন্য রয়েছে ইবিএল প্রিভিলিজ। ভিসা প্লাটিনাম, ভিসা সিগনেচার, ভিসা ইনফিনিটি, মাস্টারকার্ড টাইটেনিয়াম ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড কার্ডধারীরা এসব বিশেষ সুবিধার আওতায় পড়ছেন।

‎

‎কার্ডভেদে ছাড়ের পরিমাণেও রয়েছে পার্থক্য। ইবিএল মাস্টারকার্ড টাইটেনিয়াম কার্ডে পার্টনার প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের কথা জানিয়েছে ব্যাংক। অন্যদিকে ইবিএল-এর মাস্টারকার্ড-বাংলালিংক কো-ব্র্যান্ড কার্ডে লাইফস্টাইল প্রতিষ্ঠানে সর্বোচ্চ ২৫ শতাংশ, ডাইনিংয়ে ২৫ শতাংশ এবং হোটেল-রিসোর্টে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা রয়েছে।

‎

‎এ ছাড়া ইবিএল ভিসা এবং মাস্টারকার্ড প্রিপেইড কার্ড-এর ক্ষেত্রে নির্বাচিত হোটেল ও আবাসন প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৬০ শতাংশ, ফিটনেস সেবায় ৫০ শতাংশ এবং লাইফস্টাইল প্রতিষ্ঠানে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ের তথ্য প্রকাশ করেছে ব্যাংকটি। কিছু নির্দিষ্ট মাস্টারকার্ড অফারে আবার ৮ হাজারের বেশি লাইফস্টাইল মার্চেন্টে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের কথা উল্লেখ রয়েছে। তবে এসব ছাড় নির্দিষ্ট কার্ড, মার্চেন্ট ও শর্তের ওপর নির্ভরশীল।

‎

‎শুধু ডিসকাউন্ট নয়, বর্তমানে ইবিএল ক্রেডিট কার্ডধারীদের জন্য ভিসা প্রসেসিং ফি পরিশোধে ১০ শতাংশ ক্যাশব্যাক, সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত দেওয়ার ক্যাম্পেইনও চলছে। ২০ জুলাই থেকে শুরু হওয়া এ অফারটি চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। ইবিএল ভিসা, মাস্টারকার্ড, ইউপিআই ও ডিসিআই ক্রেডিট কার্ড দিয়ে যোগ্য ভিসা ফি পরিশোধ করলে এ সুবিধা পাওয়া যাবে। এ জন্য আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই এবং ক্যাশব্যাক সরাসরি কার্ডে জমা হবে।

‎

‎তবে এসব অফারের ক্ষেত্রে শর্তও রয়েছে। অনেক অফার নির্দিষ্ট কার্ডের জন্য প্রযোজ্য, আবার কিছু ক্ষেত্রে নির্দিষ্ট মার্চেন্ট, সেবা বা সময়ের জন্য ছাড় দেওয়া হয়। একই সঙ্গে সব অফার অন্য কোনো প্রচারণার সঙ্গে একত্রে নেওয়া যায় না-এমন শর্তও রয়েছে কিছু ক্যাম্পেইনে।

‎

‎গ্রাহক সুবিধার পরিধি বাড়াতে সম্প্রতি স্বাস্থ্যসেবা খাতেও উদ্যোগ নিয়েছে ইবিএল। সেপ্টেম্বর ২০২৬-এ মালয়েশিয়ার সানওয়ে মেডিকেল সেন্টার-এর সঙ্গে চুক্তির মাধ্যমে প্রায়োরিটি গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা ও ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন