‎দেশীয় বাজারে আস্থার প্রতীক বিবিএস ক্যাবল

সাদ্দাম হোসেন

প্রকাশ: ১০:৩৬, ৩ অক্টোবর ২০২৬

‎দেশীয় বাজারে আস্থার প্রতীক বিবিএস ক্যাবল

দেশের বৈদ্যুতিক ও বিদ্যুৎ অবকাঠামো খাতে বাড়ছে ক্যাবলের ব্যবহার। আবাসিক ভবন, অফিস-আদালত থেকে শুরু করে শিল্পকারখানা, বিদ্যুৎ সঞ্চালন-বিতরণ ও বড় অবকাঠামো প্রকল্প-বিভিন্ন ক্ষেত্রে চাহিদা অনুযায়ী ক্যাবল ও কন্ডাক্টর সরবরাহ করছে দেশীয় প্রতিষ্ঠান বিবিএস ক্যাবলস পিএলসি। পণ্যের বৈচিত্র্য, গুণগত মান, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে দেশীয় বাজারে অবস্থান ধরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ধীরে ধীরে বিস্তারের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
‎
‎বিবিএস ক্যাবলসের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের প্রধান মো. রবিউল কামালের কাছে এ বিষয়ে অগ্রযাত্রা প্রতিদিন জানতে চাইলে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন, উন্নত ও নিরাপদ পণ্য, দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশীয় বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রেখে ধীরে ধীরে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।
‎
‎
‎বর্তমানে বিবিএস ক্যাবলসের প্রধান পণ্যগুলোকে চারটি বড় ক্যাটাগরিতে ভাগ করা যায়। এগুলো হলো হাউস ওয়্যারিং ক্যাবলস, এলভি পাওয়ার ক্যাবলস, এমভি/এইচভি পাওয়ার ক্যাবলস এবং ওভারহেড কন্ডাক্টরস। বাড়ি, অফিস ও বিভিন্ন ভবনের বৈদ্যুতিক ওয়্যারিংয়ের জন্য রয়েছে বিএআইএফআর, এফআর/এফআরএলএস, এলএসএইচএফ/এলএসজেডএইচ ধরনের বিল্ডিং ওয়্যার। বিদ্যুৎ ও বিভিন্ন বৈদ্যুতিক স্থাপনায় ব্যবহারের জন্য রয়েছে লো-ভোল্টেজ পাওয়ার ও কন্ট্রোল ক্যাবল। পাশাপাশি বিদ্যুৎ বিতরণ ও বড় অবকাঠামো প্রকল্পের জন্য মিডিয়াম ও হাই-ভোল্টেজ এক্সএলপিই ক্যাবল এবং বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের জন্য এএসি, এএএসি, এসিএসআর ও ইনসুলেটেড অ্যালুমিনিয়াম কন্ডাক্টর রয়েছে।
‎
‎প্রতিষ্ঠানটির পণ্যতালিকায় কপার ও অ্যালুমিনিয়াম হাউস ওয়্যার, পিভিসি ও এক্সএলপিই পাওয়ার ক্যাবল, এফআর/এফআরএলএস, এলএসএইচএফ ক্যাবল, টেলিকমিউনিকেশন ক্যাবল, কো-অ্যাক্সিয়াল ক্যাবল, এসিএসআর/এএএসি/এএসি কন্ডাক্টর এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড ক্যাবলও রয়েছে।
‎
‎পণ্যের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিবিএস ক্যাবলসের কারখানা আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি দিয়ে সজ্জিত। এসব প্রযুক্তির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্যাবল, তার ও কন্ডাক্টর উৎপাদন এবং পরীক্ষা করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, ডিইকেআরএ, আইইসি, ভিডিই, বিএস, বিডিএস এবং এএস/আইএসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সর্বশেষ সংস্করণ অনুসরণ করে পণ্য উৎপাদন ও পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
‎
‎
‎তবে ক্যাবলের গুণগত মান নির্ধারণে শুধু উৎপাদন প্রক্রিয়াই নয়, কাঁচামালের মান, উৎপাদন ব্যবস্থাপনা, বৈদ্যুতিক সক্ষমতা ও নিরাপত্তা পরীক্ষাও গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী পণ্যের মান যাচাই ও পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
‎
‎দেশীয় বাজারে গ্রাহকসেবার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে বিবিএস ক্যাবলস। প্রতিষ্ঠানটির বিভিন্ন সেলস সেন্টার রয়েছে, যেখানে গ্রাহকরা পণ্যসংক্রান্ত সহায়তা ও যোগাযোগ করতে পারেন। পাশাপাশি হেড অফিস ও করপোরেট সেলস অফিসের মাধ্যমেও গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে।
‎
‎
‎বিক্রয়োত্তর সেবায় গ্রাহকের অভিযোগ ও সহায়তার বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকের সন্তুষ্টি বৃদ্ধি এবং সেবার মান ধারাবাহিকভাবে উন্নত করাকে তাদের কোয়ালিটি পলিসি বা মাননীতির অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
‎
‎অন্যদিকে, ওয়ারেন্টির নির্দিষ্ট মেয়াদ, কোন পণ্যে কী ধরনের ওয়ারেন্টি প্রযোজ্য এবং ওয়ারেন্টির আওতায় পণ্য মেরামত বা পরিবর্তনের বিস্তারিত শর্ত সম্পর্কে প্রতিষ্ঠানটি পন্যের ধরন ও চাহিদা মোতাবেক দেওয়া হয়। ফলে কোনো নির্দিষ্ট পণ্যের ওয়ারেন্টি দাবি করার ক্ষেত্রে পণ্যের মডেল ও ইনভয়েসসহ সংশ্লিষ্ট সেলস সেন্টার বা অফিসে যোগাযোগের বিষয়ে  বলা হয়েছে।
‎
‎আন্তর্জাতিক বাজারেও একসময় বিবিএস ক্যাবলসের পণ্য রপ্তানি হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বে যুক্তরাজ্যে ক্যাবল রপ্তানি করা হলেও বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে আবারও বিস্তারের পরিকল্পনা রয়েছে।
‎
‎এদিকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন অর্জন, উন্নত ও নিরাপদ পণ্য তৈরি, দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। ধীরে ধীরে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের পাশাপাশি দেশীয় বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানিয়েছে বিবিএস ক্যাবলস।

‎মানসম্মত ও নিরাপদ পণ্য উৎপাদনের পাশাপাশি গ্রাহকসেবা এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিই বিবিএস ক্যাবলসের ভবিষ্যৎ কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে নিজেদের সক্ষমতা তুলে ধরার লক্ষ্যেও ধাপে ধাপে এগোতে চায় প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন