জীবনে প্রথম ভোট দিলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ১১:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬

জীবনে প্রথম ভোট দিলেন তামিম ইকবাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রামের কাজীর দেউরির আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।

এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তামিম বলেন, জীবনের প্রথম ভোট। অনেক উচ্ছ্বসিত। আশা করি সবকিছু সুন্দর ও সুষ্ঠুভাবে হবে।

তামিমের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন তার বড় ভাই নাফিস ইকবালও।

আরও পড়ুন