যারা গণভোটে ’না’ এর পক্ষ নিয়েছে তাদেরকে বয়কট করতে হবে

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

প্রকাশ: ১৭:০৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

যারা গণভোটে ’না’ এর পক্ষ নিয়েছে তাদেরকে বয়কট করতে হবে

গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান বলেছেন- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রক্ত দিয়ে জীবন দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীন  না করলে আজ আমরা এভাবে প্রোগ্রাম করতে পারতাম না। বহু দিনপর সেই নির্বাচনে আমরা ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। 

'হ্যাঁ' এ ভোট দিলে আর কোন স্বৈরাচার, এই দেশে আর জন্ম নিতে পারবে না। আজকে যারা গণভোটে 'না' এর পক্ষ নিয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে বয়কট করতে হবে। তারা ওই আগের মত নির্বাচন করে ক্ষমতায় আবারো যেতে চেয়েছিল। তাদের আর সেই আশা পূরণ হবে না।

১২ ফেব্রুয়ারির গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে ভোট  দেয়ার জন্য আহবান জানিয়ে ১১ দলীয় জোট প্রার্থী মাজেদুর রহমান বলেন,আমি নির্বাচিত হলে চাকুরিসহ কোন কাজে পয়সা দেয়া লাগবে না।  সকল জনগণ ও ভোটার যদি ঐক্যবদ্ধভাবে আমরা সুচিন্তিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারি, তা হলে দাঁড়ি পাল্লাকে বিজয়ী করতে পারবো ইনশাল্লাহ। আপনারা এখন লস করলে, পরে পাঁচ বছর জিতবেন। এখন লাভ করলে, পরে পাঁচ বছর ঠকবেন, জিততে পারবেন না। এজন্য তাদেরকে প্রত্যাখান করুন। আমাকে আপনারা নির্বাচিত করলে, সকলকে সাথে নিয়ে  সুন্দরগঞ্জকে একটি দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন-সুন্দরগঞ্জের ভোটের হকদার আমরাই সবচেয়ে বেশি। আজকে নতুন করে যারা এসেছেন, আপনারা এতদিন কোথায় ছিলেন। অনেকে এখন এসে বলছেন তাদের নির্বাচিত করলে নিরাপদে থাকবেন এবং আর হিন্দু ভাইদেক ভারতে যেতে হবে না। আমরা এমপি হলে, হিন্দুদের আমরা  ক্ষতি করব। এই কথাগুলো মিথ্যা। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাদেরকে আমরাই সুরক্ষা দিয়েছি। এই সুন্দরগঞ্জে দুর্গাপূজা হয়েছে, আমরা পাহারা দিয়েছি। তাদের কাছে যোগাযোগ রেখেছি। আমরা তাদেরকে সহযোগিতা করেছি। আমারা নির্বাচিত হলে, হিন্দু ভাইয়েরা, তারা তাদের ন্যায্য পাওনা যতটুকু পাওয়ার সেটা আমরা তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ। 

গত রোববার রাতে সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়ন জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে শোভাগঞ্জ বাজার ঈদগাহ মাঠে এক নির্বাচনি সভা ভারপ্রাপ্ত ইউনিয়ন আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 
এ নির্বাচনি সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম মনজু, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ সামিউল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি নওশের আলী, এলডিপির জেলা আহবায়ক মোঃ শরিফুল ইসলাম, এবি পার্টির উপজেলা আহবায়ক মোঃ তাজুল ইসলাম, জাগপা উপজেলা সভাপতি মোঃ রওশন আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি হাফেজ মুহিবুল্লাহ মোত্তালিব, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ বদরুল আমিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন