মেহেরপুরে মধ্যরাতে অনলাইন জুয়ার হোতা মুকুল গ্রেপ্তার

মামুন অর রশিদ বিজন, মেহেরপুর:

প্রকাশ: ১২:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

মেহেরপুরে মধ্যরাতে অনলাইন জুয়ার হোতা মুকুল গ্রেপ্তার

মেহেরপুরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া জেলার প্রথম মামলার পলাতক আসামি মুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি কার্যকর হওয়া সাইবার সুরক্ষা আইন ২০২৫-এর আওতায় মেহেরপুর জেলায় দায়ের হওয়া প্রথম মামলার এজাহারভুক্ত আসামিদের একজন ছিলেন মুকুল ইসলাম। মামলায় মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সাইবার আইনে দায়ের করা মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফোনটি পরীক্ষা-নিরীক্ষা করে অনলাইন জুয়া বা অবৈধ লেনদেনের কোনো প্রমাণ পাওয়া গেলে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হবে। অন্যথায় বিদ্যমান মামলায়ই তাকে আদালতে সোপর্দ করা হবে।

এবিষয়ে, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, অনলাইন ক্যাসিনো এজেন্টদের বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে জেলা জুড়ে অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন