ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ইয়াসিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৭:৩২, ১৬ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”‌এই প্রতিপাদ্যকে সামনে রেখে-১৬ থেকে-১৮ আগস্ট ২০২৬ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় নানা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’। 

জেলা মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্য খাতের অগ্রগতি ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-২৪৫ ব্রাহ্মণবাড়িয়া
৩-আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-০৩)
সভাপতি: মো. আবু সাঈদ (জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া)

বিশেষ অতিথি: আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ (প্রশাসক, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া)বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মো. আব্দুর রউফ (পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. নোমান মিয়া (সিভিল সার্জন, ব্রাহ্মণবাড়িয়া)

তিন দিনব্যাপী এই আয়োজনে বক্তারা মৎস্য সম্পদ সংরক্ষণ, আধুনিক চাষ পদ্ধতি এবং স্থানীয় অর্থনীতিতে মাছের অবদান বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন