নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৮, ২৭ অক্টোবর ২০২৬
মামলার এজাহার সূত্রে জানা যায়, তরুণীকে (ভিকটিম) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল প্রতিবেশী নবী হোসেন। ভিকটিম তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আসামি তার প্রতি ক্ষিপ্ত হয়।
গত ২২ অক্টোবর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ০১:০০ ঘটিকার সময় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এই সুযোগে ও পূর্ব পরিকল্পিতভাবে নবী হোসেন তার সহযোগীদের নিয়ে ভিকটিমের ঘরে ওত পেতে থাকে। ভিকটিম ঘরে প্রবেশ করা মাত্রই আসামিরা ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং নবী হোসেন ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে তার সহযোগীরাও ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করলে ভিকটিমের চিৎকারে তার বাবা ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় আসামিরা লাঠি ও লোহার রড দিয়ে ভিকটিমের পরিবার ও প্রতিবেশীদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে এবং এলাকা ত্যাগ করে। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা নং-৪৯, তারিখ-২৩ অক্টোবর ২০২৬খ্রি., ধারা-৯(৪)(খ)/৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ তৎসহ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই এসআরবি-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় জামালপুর থেকে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে শেরপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।