রাজ্জাক মিয়া, কুলাউড়া (মৌলভীবাজার):
প্রকাশ: ১৮:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাজারের এম.এন.এইচ কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা ও পরামর্শ দেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস কে আবু নায়েব মিছবাহ।
ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সালমান হুসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সারওয়ার আলম বেলাল, এমপি পুত্র সানি রায়েস, ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ খান আক্তার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক মৌসুম সরকার, উপজেলা জাসাসের সদস্য সচিব সালমান হোসাইন, এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাইদ আহমদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে তাওহিদ আহমেদ, সায়মন মাহবুব, ইমন আহমদ, তারেক রহমানসহ ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা সহযোগিতা করেন।