রঞ্জিত কুমার শীল, পাবনা
প্রকাশ: ১২:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ে মাসুদ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক সোনা ব্যবসায়ী মাহসি ইয়াতিকুর রহমান মাসুদ জানান, মুখে মাস্ক পরা আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবক ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। তিনি সোনার মালা কিনবেন বলে দেখতে চান। সেসময় তাকে দুটি মালা দেখানোর জন্য তার সামনে দেওয়া হয়।
মুহূর্তের মধ্যেই যুবকটি মালা দুটি নিয়ে দোকান থেকে দৌড়ে বেরিয়ে যান। কিছুদূর যাওয়ার পর অন্ধকারের মধ্যে ওই যুবক পালিয়ে গেলে তাকে আর আটক করা সম্ভব হয়নি।
দোকান মালিকের দাবি, চুরি যাওয়া দুটি মালার প্রতিটির ওজন এক ভরি। মোট দুই ভরি সোনার মালার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
তিনি আরও জানান, যুবকটি মুখে মাস্ক পরে থাকায় দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে তার চেহারা স্পষ্টভাবে ধরা পড়েনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ওই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষ সংবাদ: