টাপেন্টাডল সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

প্রকাশ: ১৯:১২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

টাপেন্টাডল সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

বগুড়ার সারিয়াকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে মোঃ ইউনুস প্রামানিক (৩৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সারিয়াকান্দি পৌরসভার টিপুর মোড় এলাকায় একটি ইলেকট্রনিক দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মিকাইল ইসলাম।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার উপধারা (৫) অনুযায়ী টাপেন্টাডল ট্যাবলেট সেবনের অপরাধে মোঃ ইউনুস প্রামানিককে ওই দণ্ড দেওয়া হয়। তিনি সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের মোঃ জহুরুল ইসলামের ছেলে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইন প্রয়োগের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন