রিয়াজ উদ্দিন , কক্সবাজার
প্রকাশ: ২০:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উখিয়া রেঞ্জের মধুরছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন বিটের কর্মকর্তা, বনকর্মী ও স্টাফরা অংশ নেন। সরকারি বনভূমি জবরদখলের তথ্যের ভিত্তিতে মধুরছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত সাতটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রায় ৩০ একর বনভূমি দখলমুক্ত করা হয়।
বন বিভাগের দাবি, প্রাথমিক অনুসন্ধানে সরকারি বনভূমি দখলের সঙ্গে কথিত হেডম্যান ইব্রাহীম ও তাঁর ভাই ওমর ফারুকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁরা দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চলের ওই জায়গা নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সরকারি বনভূমি রক্ষায় বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।