বিজিবির অভিযানে দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

​মোঃ আনোয়ার হোসাইন, জামালপুর

প্রকাশ: ০০:৩৩, ৩ অক্টোবর ২০২৬

বিজিবির অভিযানে দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকায় এ অভিযান চালানো হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পাথরের চর বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ১০৭৬-এর কাছাকাছি বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৯ হাজার টাকা।

​জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল হাসানুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মদের বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরণের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি এবং টহল অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন