টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ইয়াবার বিশাল চালান আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৪, ৮ অক্টোবর ২০২৬

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ইয়াবার বিশাল চালান আটক

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আত্মপ্রকাশের পর থেকে বাংলাদেশে অপরাধ নির্মূলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশিত মাদকের বিরুদ্ধে Zero Tolerance নীতি বাস্তবায়নে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫ ও ২ বিজিবি(টেকনাফ ) অদ্য ০৮ অক্টোবর রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়ন এলাকায় একটি সফল যৌথ অভিযান পরিচালনা করে ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন জনৈক মঞ্জুর মেম্বারের প্রজেক্টের কেওড়া বাগানে মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী উক্ত স্থানে দ্রুত অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে দিকবিদিক দৌড়ে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে কেওড়া বাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৩,০০,০০০ পিস ইয়াবার এই বিশাল চালান উদ্ধার করতে সক্ষম হয়। 

উদ্ধারকৃত মাদকের এই বিশাল চালান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন