নূর মুহাম্মদ আজাদী, দক্ষিণ গফরগাঁও, ময়মনসিংহ
প্রকাশ: ০৯:৫২, ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত সুমন মিয়া একই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। গত ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, সুমন মিয়া মাদক সেবন ও কারবারে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। ঘটনার দিন সকাল আনুমানিক ৭টার দিকে তিনি বেলাল হোসেনের বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় বৃদ্ধ প্রতিবাদ করলে সুমন তাঁর ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বেলাল হোসেন আত্মরক্ষার্থে চিৎকার করলে তাঁকে বাঁশের লাঠি বা ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর হাতের কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাঁর পুত্রবধূ তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে গফরগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই বিপ্লব জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।