ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় চোরাচালানি পণ্যসহ আটক ১, অটোরিকশা জব্দ

ইয়াছিন মাহমুদ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ১৯:০৬, ১৬ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় চোরাচালানি পণ্যসহ আটক ১, অটোরিকশা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধন সামগ্রী ও একটি ব্যাটারিশালিত অটোরিকশাসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার-(১৫ অক্টোবর) বিকেল-৫:৩৫ মিনিটে জেলার নবীনগর থানাধীন কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ও উদ্ধারকৃত মালামাল
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় মালামাল পরিবহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত অটোরিকশা গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে অটোরিকশা থেকে উদ্ধার করা প্রসাধন সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় অলিভ অয়েল তেল, ৫২০ বোতল স্কিনশাইন ক্রিম, ২৮০ পিস ডাবর আমলা হেয়ার অয়েল,২০ বোতল। ডাবর বাটিকা এনরিচড কোকোনাট হেয়ার অয়েল,২০ বোতল। উদ্ধারকৃত এসব প্রসাধনীর আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে মালামালসহ পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি হেফাজতে নিয়েছে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ গাজী মিয়া। তিনি আখাউড়া থানার মসজিদপাড়া এলাকার মৃত বুধু মিয়ার ছেলে এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দক্ষিণ পৈরতলা এলাকায় বসবাস করছিলেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আনা ও বিক্রির অপরাধে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নবীনগর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে ডিবি পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন