বান্দরবানে দুর্গাপূজা ও ইউপি নির্বাচন ঘিরে বিএনপির সভা

চিংনুমং মারমা, বান্দরবান

প্রকাশ: ২২:২৯, ১৬ অক্টোবর ২০২৬

বান্দরবানে দুর্গাপূজা ও ইউপি নির্বাচন ঘিরে বিএনপির সভা

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরী। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

একই সঙ্গে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন দিক তুলে ধরেন নেতারা। সভায় দলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক সক্ষমতা বাড়ানো এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি'সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন