রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ২২:৩৫, ১৬ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর অবসরজনিত বিদায় উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রিয় শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, হোসাইনুল ইসলাম মাতবর শুধু একজন প্রধান শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার একনিষ্ঠ কারিগর। প্রতিদিন সকালে বিদ্যালয়ের সমাবেশে সবার আগে উপস্থিত হওয়া, জাতীয় সংগীত পরিবেশনের পর শিক্ষার্থীদের উদ্দেশে উপদেশমূলক বক্তব্য দেওয়া এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হওয়ার পরামর্শ দেওয়া ছিল তাঁর নিয়মিত অভ্যাস। তাঁর শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা দীর্ঘদিন সবার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোতাহারুল জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা। বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপার মো. নাসির উদ্দীন, সাবেক জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রনজিৎ চক্রবর্তী, চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানী ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোম্পানী।
এ ছাড়া বক্তব্য দেন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাশেম, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, রুম টু রিড বাংলাদেশের কক্সবাজার প্রকল্প ব্যবস্থাপক চিত্তপ্রিয় আচার্য্য, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ফরিদুল হক, প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার এনামুল হক, জারাইলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন, সুজন কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ইউপি সদস্য মো. রাসেল, সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমেদ এবং বিএনপি নেতা ও সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান।
বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, সমীর চন্দ্র দে, নাজমুল হক, মো. ইকবাল হোসেন ও আব্দুর রহমান। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করেন তানিয়া মোস্তারী, সালমা আকতার, আজিজ উল্লাহ ও কামরুল হাসান। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মো. ইসমাইল, মোশাররফা খানম সায়মা, নাবিহা জামান, মিশফা আলম ও নিহা আকতার।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষকের সম্মানে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক হোসাইন মোহাম্মদ বেলাল। শুরুতে রিদুয়ান হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত, অধরা পাল দোলা গীতা পাঠ এবং কলি বড়ুয়া ত্রিপিটক পাঠ করেন।
অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থীরা গালিচা বিছিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে প্রিয় শিক্ষককে মঞ্চে বরণ করে নেয়। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও ভালোবাসায় সিক্ত করেন অতিথি, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী।
সব আনুষ্ঠানিকতা শেষে ফুলে ফুলে সজ্জিত লাল রঙের গাড়িতে করে প্রিয় প্রধান শিক্ষককে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় জানানো হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবন শেষে তাঁর এই বিদায় শুধু একজন শিক্ষকের অবসর নয়, বরং একটি প্রজন্মের প্রিয় শিক্ষকের সঙ্গে স্মৃতিময় অধ্যায়ের সমাপ্তি হিসেবেও আবেগ ছড়ায় সবার মাঝে।