আসিফ বিল্লাহ, সিলেট
প্রকাশ: ০০:০৭, ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতী মাস উপলক্ষে সুনামগঞ্জে দলটিতে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মী।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নবযোগদানকারীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মামুনের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, পৌর জামায়াতের নায়েবে আমির আজিজুল হক মাসুক এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা লুতফুর রহমানসহ অন্য নেতারা।
কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আয়োজিত এ যোগদান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মীর দলটিতে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরা হয়।