গাজীপুর প্রতিনিধি:
প্রকাশ: ১৮:২৭, ১৭ অক্টোবর ২০২৬
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার হারবাল সেকশনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় আরও তিনটি ইউনিট যোগ দেয়। ছয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুনে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, গত বুধবার (১৪ অক্টোবর) গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় চার ঘণ্টা সময় লাগে।
অল্প সময়ের ব্যবধানে গাজীপুরের দুটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিল্পকারখানার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।