মোঃ রাজিব হোসেন, মাগুরা
প্রকাশ: ১৮:০৫, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:০৯, ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতি (২২ অক্টোবর) সকালে মাগুরা সদর উপজেলার শিবরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালুপাড়া গ্রামের মো. সাত্তার মোল্লার ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, আব্দুর রশিদ প্রতিদিনের মতো গাছ কাটার কাজে শিবরামপুর এলাকায় যান। সেখানে একটি গাছ কাটার জন্য ওপরে ওঠেন তিনি। এ সময় আকস্মিকভাবে পা পিছলে গেলে তাঁর হাতে ধরে থাকা ডালটি ভেঙে যায়। এতে তিনি নিচে পাকা সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।