এস এম আকাশ : বান্দরবান
প্রকাশ: ২০:০৬, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১৪, ২৬ অক্টোবর ২০২৬
বান্দরবানের লামা উপজেলায় পৃথক বজ্রপাতে দপ্তরি ও শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।'
সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যবর্তী সময়ে উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।'
নিহতরা হলেন- লামা থানাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউপির ২নং ওয়ার্ডের হ্লাথুই পাড়া (বর্তমান হেডম্যান পাড়া) এলাকার মং প্রু মারমা (৪০), পিতা- খিয়াং চি মারমা, মাতা- মাবু মারমানি। তিনি হেডম্যান পাড়ায় যাওয়ার সময় বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।'
অপর নিহত ৫নং ওয়ার্ডের বড়ছনখোলা পূর্ব পাড়া এলাকার মোহাম্মদ সজিব (১১), পিতা- মোহাম্মদ ছাদেক, মাতা- বেবী আক্তার। বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হলে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
এ বিষয়ে নিশ্চিত করেছেন লামা থানাধীন কুমারী পুলিশ ফাঁড়ির আইসি জামিল আহমেদ।'