জামালপুরে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

​এস আলম, জামালপুর। 

প্রকাশ: ১৯:৫৯, ৩ নভেম্বর ২০২৬

জামালপুরে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সত্যের পথে অবিচল থাকার অঙ্গীকার নিয়ে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সফলভাবে এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে।

​গত ২ নভেম্বর পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্ণ হয়। এরই ধারাবাহিকতায় আজ ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ জামালপুর প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে দিনটি উদযাপন করা হয়।

​দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সদস্য সচিব ও ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর জামালপুর জেলা প্রতিনিধি এস আলম, সদর উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন এবং সরিষাবাড়ী প্রতিনিধি আবিদ সরকারের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি মো. খোরশেদ আলম।

​এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও রূপসী বাংলা টিভির সদর প্রতিনিধি ফারুক আহমেদ ভূঁইয়া, আহ্বায়ক কমিটির সদস্য ও সাংবাদিক আল বিল্লাল খাঁন, মানবাধিকারকর্মী আমানুল্লাহ আকাশ, এস এম জুয়েল, জামালপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম গোলাম মোস্তফা মুকুল, দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে আরও জোরালো ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন