মো:মিজানুর রহমান সাগর, বাগেরহাট
প্রকাশ: ১৩:১৫, ৭ নভেম্বর ২০২৬
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মো: জামিলুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম ও বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য, সংহতি ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নতুন অধ্যায় সূচিত হয়েছিল। এই চেতনাকে ধারণ করে গণতন্ত্র, উন্নয়ন ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকাই ৭ নভেম্বরের মূল শিক্ষা। তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: