নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৩৭, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৮, ১১ নভেম্বর ২০২৬
গ্রেপ্তার ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (২৬)। তিনি ইকরাম হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে এসআরবি-১৫।
বাহিনীটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার সদর থানার আলীরজাহাল সিটি কলেজসংলগ্ন এলাকায় মো. ইকরাম (৪০)-কে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি করার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল এসআরবি-১৫।
এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ সদর কোম্পানির একটি দল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ আরও জানায়, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, নারী ও শিশু নির্যাতন দমন আইন, হত্যা এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।