আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ইয়াছিন মাহমুদ (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ২৩:১৫, ১১ নভেম্বর ২০২৬

আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টাস্কফোর্সের এক অভিযানে-৪ কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোনসহ আমেনা প্রকাশ লিমা (২৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (১১ নভেম্বর ২০২৬)ইং তারিখ আখাউড়া থানাধীন আখাউড়া বাইপাস সংলগ্ন রেলক্রসিংয়ের পূর্ব পাশে, বাইপাস থেকে সুলতানপুরগামী রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আমেনা প্রকাশ লিমা আখাউড়া থানার আজমপুর (রেল কলোনী) এলাকার মৃত রেনু মিয়া ও মোছা. নিলুফার মেয়ে এবং সুজনের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স দল ওই এলাকায় অভিযান চালিয়ে-৪ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন