বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩:৫৫, ১১ নভেম্বর ২০২৬
বড় জমায়েত, ভিড়ভাট্টা রয়েছে— এমন জায়গা এবং প্রকাশ্যে ভক্ত-অনুরাগীদের সঙ্গে মেলামেশা এড়িয়ে চলতে বলা হয়েছে বলেও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ খবর প্রকাশের পরেই বিষয়টি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
যদিও মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার মনোজ শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারকাদের জন্য নতুন করে এমন কোনো নিরাপত্তা নির্দেশিকা জারি করা হয়নি। তিনি বলেন, এ খবরের দাবি সঠিক নয় এবং তথ্য যাচাই করে প্রকাশ করা উচিত। ফলে পুলিশের তরফে আনুষ্ঠানিক নির্দেশিকা জারির বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, টাইগারের হামলার নেপথ্যে এমন কোনো অপরাধচক্রের যোগ রয়েছে কিনা, যাদের বিরুদ্ধে অতীতেও বলিউডের একাধিক ব্যক্তিত্বকে নিশানা করার অভিযোগ উঠেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তদন্তে উঠে এসেছে কয়েকজন তারকার বাড়ির আশপাশে আগাম নজরদারি চালানোর বিষয়টিও। অমিতাভ বচ্চন, সালমান খান, আমির খানসহ অক্ষয় কুমারের মতো তারকাদের নামও এ প্রসঙ্গে আলোচনায় এসেছে।