পিরোজপুরে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ১২নভেম্বর মহাসম্মেলন

জাকির ফরাজী, পিরোজপুর:

প্রকাশ: ২২:২৮, ১১ নভেম্বর ২০২৬

পিরোজপুরে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ১২নভেম্বর মহাসম্মেলন

‎‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’—এ স্লোগান সামনে রেখে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পিরোজপুরে খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসম্মেলনের আয়োজন করেছে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ।
‎
‎মহাসম্মেলন উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে আয়োজক সংগঠনটির পিরোজপুর জেলা শাখা।
‎
‎সংবাদ সম্মেলনে মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসম্মেলন শুরু হবে।
‎
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
‎
‎সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা মহাসম্মেলন সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন