বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৪

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

প্রকাশ: ০০:০০, ১৩ নভেম্বর ২০২৬

বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৪

বরিশালের বানারীপাড়ায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন এবং অন্য একটি মামলায় সাড়ে সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু আবতাব স্বপনসহ (৩৮) চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১১ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু আবতাব স্বপন বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের মো. মতিউর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় সাজা পরোয়ানা জারি ছিল।

মামলার রায়ে বিজ্ঞ আদালত তাকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য একটি মামলায় ৭ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া তাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।

পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া বাকি তিনজনের পরিচয় ও তাদের বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন