নেছারাবাদে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

প্রকাশ: ২২:৫৩, ১২ নভেম্বর ২০২৬

নেছারাবাদে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার

‎পিরোজপুরের নেছারাবাদে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মোঃ গোলাম সরোয়ার (৫৫) নামে এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। পরে তাঁকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। 
‎
‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ২নং সোহাগদল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বরছাকাঠী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃত মোঃ গোলাম সরোয়ার উপজেলার ২নং সোহাগদল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বরছাকাঠী গ্রামের মৃত হাবিব গোমস্তার ছেলে।  
‎
‎পুলিশ জানায়, নেছারাবাদ থানার গত ২৬ অক্টোবরের এফআইআর নং-১৫/১৭৫,; ধারা- ৬/৭/৮/৯, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯  মামলার এজাহারনামী ২০ নং পলাতক আসামী হিসেবে  মোঃ গোলাম সরোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

‎গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ডিবি পুলিশের অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন